নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাটখিল পৌরসভার উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে তথ্য সহায়তা, বিশুদ্ধ পানীয়, স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ ও পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে চাটখিল কামিল এম.এ. মাদ্রাসায় পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের মানসিক সাহস জোগানো এবং সুশৃঙ্খল পরিবেশে নির্বিঘ্নে পরীক্ষা দিতে এই সহায়তার ব্যবস্থা করে ইসলামী ছাত্রশিবির।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং আগামী জাতীয় নির্বাচনে নোয়াখালী-১ চাটখিল ও সোনাইমুড়ী আংশিক আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যা। আরো উপস্থিত ছিলেন, পৌরসভা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রশিবিরের বিভিন্ন কর্মীরাবৃন্দ। তারা শিক্ষার্থীবান্ধব এ কার্যক্রম আগামীতেও নিয়মিতভাবে চলমান থাকবে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.