
চাটখিল উপজেলা প্রতিনিধি:
নোয়াখালী চাটখিল উপজেলার মোহাম্মদপু ইউনিয়নে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক নেতৃত্বে সাঁড়াশি অভিযানে থানার হাট উত্তর বাজারের চাটখিল অংশে মিজান টি স্টোর ও তার বসত বাড়ির ঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা এবং বিক্রির ৬৭০০ হাজার সাত টাকা সহ মিজানকে আটক করে।
বিভিন্ন সূত্রে জানা যায়, মিজান দীর্ঘদিন যাবত চা দোকানের আড়ালে ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদক সরবরাহ বিক্রি ও সেবন করতো এবং এলাকায় চুরি ছিনতাই গ্যাং সদস্যদের সাথে জড়িত। থানার হাট বাজার এলাকায় একটি হাইস্কুল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কিল্ডার গার্ডেন ও আলিম সহ একাধিক মাদ্রাসা আছে, তার এমন অনৈতিক কর্মকান্ডে অত্র এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে । অভিভাবক বৃন্দ এই ব্যাপারে অনেক উদ্বিগ্ন এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি জানান। গাঁজা বিক্রেতা মিজান ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আমিরথী গ্রামের আমজাদ মিয়া হাজী বাড়ি (বানিয়া বাড়ি) গোলাম মোস্তফার মেঝে ছেলে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে সাংবাদিকদের জানায়, আটক আসামি মিজানের কাছ থেকে উদ্ধারকৃত আলামত হিসাবে ৫০০ গ্রাঁমগাজা নগদ টাকা-৬,৭০০/- টাকা। উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামী মো: মিজান (৫৪) এর বিরুদ্ধে উপপরিদর্শক জনাব মো: তাজবীর আহাম্মদ বাদী হয়ে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং- ১৯ (ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.