
চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত (০৯ ফেব্রুয়ারি) রোববার রাতে পৌর শহরের উপজেলা পরিষদের সামনে থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি ও মাদক বিক্রয়ের কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হচ্ছে, পৌরসভার সুন্দরপুর মৌলভী বাড়ির শফি উল্যার ছেলে বাবুল হোসেন (৫০) অপরজন হচ্ছে সোনাইমুড়ী উপজেলার নদনার মোখলেছুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৯)।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে সোমবার দুপুরে কোর্ট-হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.