
চাটখিল প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলার চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জিএস ফরিদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর নবী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি ওমর ফারুক সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়। দোয়া করা হয় যেন তিনি সুস্থ হয়ে পুনরায় দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.