
নোয়াখালীর চাটখিলে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী চাটখিল উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার কৃষক-কৃষানী, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক সমন্বয় ও সদস্যদের কৃষি সম্পর্কে চমৎকার বিশ্লেষণ বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জুনাইদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নোয়াখালী জেলা প্রশিক্ষণ অফিসার মুহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় তিনি কৃষি সম্পর্কে সেচবিষয়ক নীতিগত কাঠামো ও কৌশলগত পরিকল্পনা তৈরি এবং দক্ষ সেচ প্রযুক্তির আওতায় আবাদি জমির পরিমাণ বৃদ্ধি করতে কৃষকদের উৎসাহ প্রদান করেন।
উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গাজী সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আলি হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার আক্তার হোসেন, উপজেলা সমবায় অফিসার মিনু প্রভা ভৌমিক, চাটখিল উপজেলা প্রেসক্লাবে সভাপতি আনিস আহমেদ হানিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, ছাত্রনেতা রফিকুল ইসলাম রনি ও তাহা ইয়াছিন সহ আরো অনেকেই।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.