
হাসিবুর রহমান আপন, নিজস্ব প্রতিবেদক:
চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রদলনেতা এবং ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ সাইফুল আলম শিমুলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে পাঁচগাঁও ইউনিয়নের সকল ওয়ার্ডে সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন স্বপন, নুর নবী চৌধুরী সুমন, জসিম উদ্দিন, ফরিদ আহমেদ, ইমাম হোসেন,পাঁচগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো.নুর আলম, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, যুবদল নেতা শাহজাহান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিএনপি নেতা সৈয়দ সাইফুল আলম শিমুল বলেন, এই ইউনিয়নের সন্তান হয়েও দীর্ঘ দেড়যুগ ফ্যাসিষ্টের নির্যাতন-নিপীড়নের কারণে ইউনিয়নবাসীর কাছে আসতে পারি নি। এখন সুযোগ এসেছে আপনাদের পাশে দাঁড়ানোর । ইনশাআল্লাহ আগামীতে আপনাদের পাশে থাকবো।
তিনি আরো বলেন, আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী যেমনিভাবে প্ল্যান অনুযায়ী দেশ পরিচালনা করছেন, তেমনিভাবে এই ইউনিয়ন নিয়ে আমারও কিছু প্ল্যান রয়েছে । আপনারা সে সুযোগ দিলে নোয়াখালী -১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এমপি আমার অভিভাবক ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন সাহেবের নির্দেশনায় আপনাদের সঙ্গে নিয়ে সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.