প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৫:৩৭ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক: পরপর দুই দিন একই এলাকায় অভিযানঃ

চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক: পরপর দুই দিন একই এলাকায় অভিযানঃ
অহিদুজ্জামান রিপন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ১০ পিস ইয়াবাসহ মোসাঃ কবিতা খাতুন (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় তার স্বামী মোঃ বিপ্লব হোসেন (৩৭) কৌশলে পালিয়ে যান।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন জিয়ানগর হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত টাস্কফোর্স অভিযানে কবিতা খাতুনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১,৯৬০ টাকা। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, জিয়ানগর হাড্ডিপট্টি এলাকায় আগের দিনও ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছিল। পরপর দুই দিন একই এলাকা থেকে মাদক উদ্ধার ও অপরাধীদের আটকের ঘটনায় স্থানীয়ভাবে মাদকবিরোধী নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.