প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ২:৩২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্নহত্যা

অহিদুজ্জামান রিপন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে আজমাইল (২০) নামে এক কলেজ ছাত্র আত্নহত্যা করেছে। (২৬ এপ্রিল শনিবার) দুপুর তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।
সুত্র জানায়, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে আজমাইল আলী রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
বাড়ির শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে সকলের অগোচরে গলায় ফাঁস দেয়। পরে ভিকটিমের আত্মীয়-স্বজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান, কলেজ ছাত্র আত্নহত্যা করছে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.