প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৫, ১০:১২ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপনে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরেরর (এজিইডি) আয়োজনে প্রতিষ্ঠানটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। স্লোগান ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।’
চাঁপাইনবাবগঞ্জ এজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. ছাবের আলী, গোমস্তাপুর উপজেলা প্রকৌশলী মো. আছহাবুর রহমান, নাচোল উপজেলা প্রকৌশলী মো. শাহিনুল ইসলাম, ভোলাহাট উপজেলা প্রকৌশলী আহম্মদ মুজতবা আলী, সহকারী প্রকৌশলী মো. শাওন ইসলাম, মো.আরিফুল ইসলামসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন- এই নতুন বাংলাদেশ যেটা দেখছি সেটা তরুণদের বাংলাদেশ। তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। সুতরাং তরুণদের অগ্রাহ্য-অবহেলা করা উচিত হবে না। উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে তরুণদেরই। কাজেই আমরা তারুণ্যের উৎসবে প্রতিজ্ঞা করতে চাই, তরুণদের মতেই আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.