
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে গত ১১ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২টার সময় মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর এলাকা থেকে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় ১৬টি মোবাইল ও ফেন্সিডিল বহনকারী ব্যাগসহ ০৪ বোতল ফেন্সিডিল খুঁজে পেয়ে জব্দ করে। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মোবাইল ও ফেন্সিডিলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.