প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ
চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি): ডিসি ও ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন উপ পুলিশ কমিশনার (ডিসি) এবং দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়। আদেশে উল্লেখ করা হয়, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমদকে সিএমপি সদর দপ্তরে বদলি করে নতুন ওসি হিসেবে সিটিএসবির মো. আবদুর রহিমকে পদায়ন করা হয়েছে।
একই আদেশে আকবর শাহ থানার ওসি রোজিনা খাতুনকে সিএমপির প্রসিকিউশন শাখায় বদলি করে সদরঘাট থানায় নতুন ওসি হিসেবে ডিবি উত্তরের মো. কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া পৃথক এক আদেশে সিএমপির তিন উপ-পুলিশ কমিশনার পদেও রদবদল হয়েছে। উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরীকে (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) সিএমপির পিওএম শাখায়, ট্রাফিক দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম খানকে মহানগর ডিবি পশ্চিমে এবং সিএমপির পিওএম শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ লিয়াকত আলী খানকে নগরীর ট্রাফিক দক্ষিণ শাখায় বদলি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.