প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
চট্টগ্রামে করোনা সনাক্ত ৩জন

চট্টগ্রাম শহরে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। একদিনের ব্যবধানে বেড়েছে করোনা পরীক্ষাও।
গত ২৪ ঘণ্টায় ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে।
রোববার (৬ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম জেলার ১৫টি ল্যাবের ৯টিতে ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে শেভরণে ১৬টি নমুনা পরীক্ষায় ২ জন, এপিক হেলথ কেয়ারে ৪৩টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ৩ জনের মধ্যে ১ জন উপজেলা এবং ২ জন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। নিয়মিত মাস্ক ব্যবহার ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার মধ্য দিয়ে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.