
লক্ষ্মীপুর জেলার রায়পুরে মিথ্যা তথ্য দিয়ে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে রায়পুর থানায় তিনজন কে আসামি করে ধর্ষণের মামলা করেন। আসামিরা হলেন - মিলন হাওলাদার (২৮) ও আলমগীর হোসেন (৪২) এবং অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা করা হয়েছে। ভোরে মিলন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে আলমগীর হোসেন ধর্ষণের ঘটনার পর গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ধর্ষণ মামলায় আলমগীর হোসেনকে শ্যোন অ্যারেস্ট দেখাতে আদালতে আবেদন করে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্র, ৩১ জানুয়ারি মধ্যরাতে মিলন হাওলাদার, আলমগীর হোসেনসহ আরও একজন ভুক্তভোগী নারীর ঘরের সামনে গিয়ে দরজা খুলতে বলেন। এ সময় ওই নারী দরজা খোলার বিষয়টি জিজ্ঞাসা করলে তাঁরা জানান, তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ঘরের দরজা খুলে দিলে ওই নারীর মুখ চেপে তিনজন ধর্ষণ করেন। এ সময় ওই নারীর আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। পালিয়ে যাওয়ার সময় ওই এলাকায় গরু চুরি করতে গেলে আলমগীর হোসেনকে আটক করে স্থানীয় লোকজন। পরে গরু চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি আলমগীর হোসেন ধর্ষণের পর গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক হন। গরু চুরির মামলায় সে কারাগারে রয়েছেন। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.