
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাগে ইব্রাহিম দারুল আযহার মাদ্রাসায় এক জাঁকজমকপূর্ণ পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার রাত ৮ ঘটিকায় মাদ্রাসা সম্মুখে আলহাজ্ব ইউসুফ জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে ১২ জন মেধাবী শিক্ষার্থীকে হিফজ সমাপ্ত করায় বিশেষ সম্মাননা ও পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্ত ১২ জন হাফেজের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন এমরান হোসেন। মাত্র ৯ মাস ১৪ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন। তাঁর এই অনন্য সাফল্যে মাদরাসার প্রতিষ্ঠাতা, এলাকাবাসী ও শিক্ষকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠানে হাফেজদের পাশাপাশি তাদের সুশিক্ষায় উৎসাহিত করার জন্য অভিভাবকদেরও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও দানবীর এবং ইব্রাহিম নীট গার্মেন্টস-এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ।
এ সময় তিনি বলেন "মাদ্রাসা শিক্ষা কেবল ধর্মীয় জ্ঞান নয়, বরং নৈতিকতা ও আদর্শ মানুষ গড়ার অন্যতম বিদ্যাপীঠ। বাগে ইব্রাহিম মাদ্রাসা যেভাবে দক্ষ হাফেজ তৈরি করছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে আলোকিত মানুষ তৈরি হোক।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রচার বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বাবু, নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা মহসিন, চাটখিল উপজেলা জামায়াত আমির মাওলানা মহিউদ্দিন হাছান, জামেয়া ওসমানিয়ার মুহতামিম মাওলানা মো: ইউসুফ, বিশিষ্ট সমাজসেবক, মো. জহির উদ্দিন, উদীয়মান সমাজসেবক ও ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আহমেদ কাজল, পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মিলন, এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী রিফতি, ইফতিসহ আরও অনেকে।
বক্তারা মাদ্রাসাটির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং নতুন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.