প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৬:০৪ অপরাহ্ণ
গোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াতের এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চৌডালা ইউনিয়ন শাখার আয়োজনে ও তরিকুল ইসলামের সভাপতিত্বে
বুধবার ১৮ ডিসেম্বর বিকেলে চৌডালা দাখিল মাদ্রাসায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড.মুঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও চৌডালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা জামায়াতের ইসলামির (আমির) ইমামুল হুদা, জেলা(পূর্ব) ছাত্র শিবিরের সভাপতি মুক্তারুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.