প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ
গোমস্তাপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র -জনতার বিক্ষোভ মিছিল

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধদের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা।শনিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং গণহত্যার দায়ে গণহত্যাকারী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশেরআয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্ররা।
শনিবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ও জনতা থানার সামনে এসে জড়ো হয়ে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাস স্ট্যান্ড হয়ে ভেরিবাজার দিয়ে আবার থানার সামনে এসেছে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন ইমাম আসাদুল্লাহ আহমেদ, চাপাই নবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ন আহবায়ক মহিদুর রহমান, অন্যতম সমন্বয়ক শিক্ষক মাসুদ রানা, গন অধিকার পরিষদের মাসুম হোসেন সহ আরো অন্যরা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.