
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুর শহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
লক্ষ্মীপুর শহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ইসরায়েল শান্তিচুক্তি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছে। তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। এই হত্যাযজ্ঞ বন্ধ করা না হলে বিশ্বের মুসলমানেরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
আজ শুক্রবার জুমার নামাজের পরপর লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে তিনি এ সব কথা বলেন। এ মানববন্ধনের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর শহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মো. ফরিদ উদ্দিন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর আহ্বায়ক মো. আরমান হোসেন বলেন, ‘গাজায় অসংখ্য নারী ও শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বর্বর বাহিনী। আজ বিশ্ব বিবেক, বিশ্ব মানবতা চুপ কেন?'
লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশাদ বলেন, ‘আমরা ফিলিস্তিনের পক্ষে আছি থাকবো। সকল মুসলিম ফিলিস্তিনের পাশে আছেন।’ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর আহবায়ক মো. আরমান হোসেন, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহসেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.