প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত

গাইবান্ধার সদর উপজেলায় ডেকে নিয়ে বিপুল চন্দ্র (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বিপুল চন্দ্র উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামের নরেশ চন্দ্রের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, মধ্যরাতে বিপুল চন্দ্রের ভাতিজা জোগেস চন্দ্রকে তার মাছ চাষের বিল থেকে একদল দুর্বৃত্ত আটক করে তার চাচা বিপুল চন্দ্রকে মোবাইল ফোনে বিলে ডাকতে বলেন। ভাতিজার ফোন পেয়ে বিপুল চন্দ্র বিলে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, বিপুল চন্দ্র চিহ্নিত ডাকাত দলের সদস্য ছিলেন। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.