প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১:২২ অপরাহ্ণ
গাইবান্ধায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

গাইবান্ধার সাদুল্লাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জামদানী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন মামুন মণ্ডল। তিনি খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, ধাপেরহাট নায়বিয়া দরবার শরিফের দোকানিদের সঙ্গে মামুনের বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার রাতে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে মারধর করেন মামুন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জামদানী ঘাট এলাকায় মামুনের ওপর অতর্কিত হামলা চালায় ১০ থেকে ১৫ জনের অস্ত্রধারী দুর্বৃত্ত। তারা মামুনকে পিটিয়ে-কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পরে সন্ধ্যার দিকে মরদেহ নিয়ে ধাপেরহাট বাজার এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন স্বজন-এলাকাবাসী। সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.