খালিয়াজুরীতে আওয়ামী লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে ‘রামরাজত্ব’ ও একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগঃ
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ১নং মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাকিমের বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য বিস্তার, অনিয়ম-দুর্নীতি, উন্নয়ন বরাদ্দে অনিয়ম এবং সাধারণ মানুষকে হয়রানির নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়নজুড়ে প্রভাব বিস্তার করে তিনি অনেকটা ‘রামরাজত্ব’ কায়েম করেছেন। অভিযোগ রয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বরাদ্দ করা ত্রাণ আত্মসাৎ এবং ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন বরাদ্দে অনিয়মের ঘটনায় অতীতেও তিনি স্থানীয়ভাবে বিতর্কিত হয়েছেন। এসব ঘটনায় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছিল বলে স্থানীয়রা দাবি করেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরও আওয়ামী লীগের এই নেতা কীভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল রয়েছেন—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, ‘কোন অদৃশ্য শক্তির জোরে’ বিতর্কিত অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনও বহাল তবিয়তে রয়েছেন?
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.