প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
খালিয়াজুরী বিএনপি’র সভাপতি আ. রউফ স্বাধীন, সম্পাদক মাহবুবর রহমান কেষ্টু

দীর্ঘ ১১ বছর পর উৎসব মূূখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ জানুয়ারি) খালিয়াজুরী উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে সাবেক আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী আব্দুর রউফ স্বাধীন, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক প্রার্থী ইদ্রিস আলী মোল্লা, মাহবুবুর রহমান কেষ্টু, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, আসিফুজ্জামান চৌধুরী উজ্জল, এরশাদুল আলম শাহীন প্রমুখ।সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। উক্ত নির্বাচনে খালিয়াজুরী উপজেলার ছয়টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়ন কমিটির ৭১ জন সদস্য সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন। সন্ধ্যায় নির্বাচনের ফলাফলে ৪২৬ জন ভোটারের মধ্যে ৩১৭ ভোট পেয়ে আব্দুর রউফ স্বাধীন সভাপতি এবং ৯৮ ভোট পেয়ে মাহবুবর রহমান কেষ্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.