প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ
কোয়ার্টারের ভাড়া না দিয়ে হাসপাতালের বদলীকৃত ২ ডাক্তারের দীর্ঘদিন বসবাস

দীর্ঘ ৬ মাস অন্যত্র বদলী হওয়ার পরও দুইজন ডাক্তার এখনও মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাসরত। রবিবার ৩১ আগস্ট ২ ডাক্তারকে সরকারি কোয়ার্টারের ভাড়া পরিশোধপূর্বক দ্রুত ছেড়ে দেওয়া জন্য শোকজ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল হক।
ওই দুই ডাক্তারের মধ্যে ডাঃ সঞ্জীব দত্ত চপল পদ্মা ভবনে ডরমেটরি বরাদ্দ নিয়ে বছরের পর বছর বসবাস করছেন। তবে তিনি ফেব্রুয়ারি মাসে ধর্মপাশা বদলি হয়ে সেখানেও ডরমেটরি হিসাবে বসবাস করছেন। কিন্তু মোহনগঞ্জ হাসপাতালের কোয়ার্টার ছাড়েননি এবং ভাড়াও দেননি দীর্ঘ ছয় মাস যাবত।
এবিষয়ে তিনি বলেন, আমি কোয়ার্টার ছাড়িনি, তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলেই এখনো বসবাস করছি। অপরদিকে ডাঃ মোঃ মারুফ-উল-আলম তালুকদার পদ্মা ভবনে তৃতীয় তলায় পূর্বপাশের কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনিও ফেব্রুয়ারিতে খালিয়াজুরী উপজেলায় বদলী হয়েছেন। পরিবার পরিজন এখনো কোয়ার্টারে রয়েছেন। আজও কোয়ার্টার ছাড়েননি এবং ভাড়াও পরিশোধ করেননি।
এ ব্যাপারে ডাঃ মারুফ-উল-আলম তালুকদারকে বারবার মোবাইল করলেও রিসিভ করেননি। অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে বসবাসরত দুই ডাক্তারকে রবিবার বকেয়া সরকারি কোয়ার্টার ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করা এবং অননোমোদিতভাবে বসবাস না করার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল হক।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.