প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ
কেন্দুয়ায় বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপির পরিকল্পিত পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূলের ত্যাগী নেতা কর্মীরা। গতকাল বিকালে কেন্দুয়ার রামপুর বাজারে দলপা ও আশুজিয়া ইউনিয়নের নেতাকর্মীরা মিলিত হয়ে পরিকল্পিত পকেট কামাটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন, বিএনপি নেতা ও গভেষক মেজর সৈয়দ আবুবকর ছিদ্দিক পি,এস,সি (অবঃ) । আশুজিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মনঞ্জুল হক হক্কুমিয়া, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বকুল, আশুজিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি শামীম হোসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক শাশীম মিয়া, অন্যতম নেতা মজিবুর রহমান বাচ্ছু ও অলী উল্লাহ সহ আরও সহ তৃণমূলের নেতা কর্মীরা।
উপস্থিত বক্তা ইউনিয়ন বিএনপি নেতা মজিবুর রহমান বাচ্চু বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আগে যে কমিটি ঘটন করা হয়েছিল তা নেতাদের পকেট কমিটি। যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে কমিটি করা হয়েছে। যারা আওয়ামী সৈরাচার সরকারের আমলে নির্যাতিত হয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা নেতাদের কথামত চলবে তাদেরকেই এই পকেট কমিটিতে রাখা হয়েছে। আশুজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বকুল বলেন, আমরা যারা ধীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জরিত আওয়ামীলীগ সৈরাচার সরকারের জুলুম অত্যাচার সয্য করেছি আর নেতাদের পুতুল হয়ে তাদের ইশারায় নাছতে চাইনা তাদেরকেই পকেট কমিটি থেকে বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে কমিটি করা হয়েছে। আমরা ত্যাগী নেতা কর্মীরা এর তিব্র নিন্দা জানাই। এই পকেট কমিটি বাতিল করে নতুন করে আবার কমিটি ঘটন করার দাবি জানাই।
বিএনপি নেতা ও গভেষক মেজর সৈয়দ আবুবকর ছিদ্দিক পিএসসি (অবঃ) তার বক্তব্যে বলেন, আমি দির্ঘদিন লন্ডনে ছিলাম। আওয়ামী সৈরাচার সরকার দ্বারা আমি গুম হয়েছিলাম, জেলও খেটেছি। কেন্দুয়ার নেতারা কিভাবে কমিটি করেছে তা আমার জানা নাই। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম পছন্দের নেতাকর্মীদের দিয়ে পকেট কমিটি ঘটন করা হয়েছে। আমি জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে এ বিষয়টি নিয়ে কথা বলব। আপনাদের কথামত যদি পকেট কমিটিই হয়ে থাকে তাহলে তা ভেঙ্গে দিয়ে আবার নতুন কমিটি ঘটন করেই কাউন্সিল হবে ইনশাঅল্লাহ। আমি চাই যারা এতদিন ত্যাগ স্বীকার করে জুলুম অত্যাচার সয্য করে বিএনপিকে মনে প্রাণে ধারণ করে আসছে তারা যেন তাদের মূল্যায়টুকু পায়।আগামী কমিটিতে পকেট কমিটি বাদ দিয়ে যোগ্য ও ত্যাগী নেতারা নেতৃত্ব স্থান পাবে এমনটিই প্রত্যাশা তৃণমূলের নেতা কর্মীদের।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.