প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
কেন্দুয়ায় নাগরিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কেন্দুয়ায় নাগরিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির জেলা ব্যবস্থাপক ও মানবাধিকার কর্মী কোহিনূর বেগমের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি রহিছ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কান্দিউড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হুমায়ুন দিলদার এবং কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস, সমন্বয়কারী আরিফুল ইসলাম আরিফ, শিক্ষক অনুকূল সরকার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম কর্মীগণ। বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতার ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রদান এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে নাগরিক স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহবান জানান ব্ক্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.