
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়া শহরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯শে রমজান ২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে ১৬ নং ওয়ার্ডেও মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্তিত ছিলেন শহর বিএনপি'র সদস্য সচিব এ কে বিশ্বাস বাবু, জেলা যুবদলের সাবেক সহ সমন্নয়ক জিল্লুর রহমান জনি, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আজগার আলী খান(খিরু), বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরুজ্জামান, ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন তাজিম উদ্দিন দোয়া পরিচালনা করেন মঙ্গলবাড়িয়া পুরাতন জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা নাজমুল হক। শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ মাহফিলে উক্ত এলাকার নেতাকর্মী, সমর্থক ও সাধারন জনগন অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.