একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে কুষ্টিয়ার কালেক্টর চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এরপর কুষ্টিয়ার জেলা পুলিশ, কুষ্টিয়া প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।
অন্যদিকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরসমূহ, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.