প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় চোর সন্দেহে রিক্্রাচালককে হত্যার অভিযোগ

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়ায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছুরমান আলী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরমানের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী একটি বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের চর থানাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। ছুরমান আলী চরথানাপাড়া এলাকার কালাম হোসেনের ছেলে। তিনি রিকশাচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুরমান আলীর সঙ্গে প্রতিবেশী আবদুল হাকিমের বিরোধ চলছিল। ওই প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনার জড়িত থাকার অভিযোগ তুলে ১০-১২ জন ছুরমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে ভোরে এক প্রতিবেশী বাড়ির শৌচাগারের পাশে গলায় গামছা প্যাঁচানো নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ছুরমানকে চুরির অভিযোগে নির্যাতন করে মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এরই মধ্যে জড়িতদের মধ্যে হাকিমকে আটক করা করা হয়েছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.