প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ
কুরুয়াতে পিপি এরশাদ আলম জর্জের উদ্যোগে মতবিনিময়, ইফতার

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি :
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে মার্চ (বুধবার) বিকেলে এ মতবিনিময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ঢাকা ৪ এর পিপি বিশিষ্ট আইনজীবী এডভোকেট এরশাদ আলম জর্জ,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মো: আল বেরুনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এসএম জুবায়েল হোসেন। এ সময় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং ধর্মপ্রান রোজাদাররা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.