প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
কলমাকান্দায় ট্রাক চাপায় এক শিশু নিহত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাক চাপায় নিহত হয়েছে ৯ বছরের শিশু আব্দুল্লাহ। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের পোগলা ইউনিয়নের হীরাকান্দা নামক স্থানে।
নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহম্মেদ এর পুত্র।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ তার মায়ের সাথে তার নানার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা গ্রামের দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সকালে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে বাড়ির বাইরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। আশপাশের লোকজন বিষয়টি দেখে ঘাতক ট্রাক ও এর চালক মাহমুদুলকে(২৫) আটক করে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.