প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ণ
ওসিকে হুমকি দেয়া ‘বুড়ির নাতি’ সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা (সিএমপি)

ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘বুড়ির নাতি’ ওরফে ‘ছোট সাজ্জাদ’কে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। তাকে ধরতে তথ্যদানকারী কিংবা সহায়তাকারীকে নগদ অর্থ পুরষ্কার দেওয়ার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেনকে আইনের আওতায় আনার জন্য তার অবস্থান সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে পুলিশকে যে সহায়তা করবে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে। সংবাদদাতার সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এক ওসিকে ল্যাংটা করে পেটানোর হুমকি দেন সন্ত্রাসী সাজ্জাদ। ফেসবুক লাইভে সাজ্জাদ বলেন, ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাবেন। প্রয়োজনে তিনি মরে যাবেন। কিন্তু হার মানবেন না। এই ঘটনায় জিডি করেছেন ওই বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান।
এদিকে সন্ত্রাসী সাজ্জাদ ধরা না পড়ায় নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও, পাঁচলাইশ ও হাটহাজারী থানার প্রায় তিন লাখ বাসিন্দা আতঙ্কে রয়েছেন। এলাকায় তার চাঁদা দাবির বিষয়টি অনেকটা প্রকাশ্যেই চলে। সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি একের পর খুন করলেও পুলিশ তাকে ধরতে পারছে না।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.