
গত ১০ জিন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে কাবরেরার শিষ্যরা।
তারকাখচিত দল নিয়ে এমন হারে কাবরেরার কৌশল আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে। ফুটবল সংশ্লিষ্ট সকলেই কাবরেরার অপসারণ চাইছেন। এবার প্রকাশ্যে সকলের সামনে কাবরেরার অপসারণ চাইলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।
আজ রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করে বাফুফে। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং অন্যান্য সদস্যরা।
বাফুফের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাফুফে সভাপতিসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা। সবার শেষে বাফুফের নির্বাহী সদস্য শাহীনকে অভ্যন্তরীণ অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে আলোকপাত করার অনুরোধ জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
শাহীন এই বিষয়ে বক্তব্য না রেখে জাতীয় দল কমিটির সদস্য হিসেবে হাভিয়ের কাবরেরার পদত্যাগ চান। সেখানে সকলের সামনে কাবরেরার পদত্যাগ চেয়ে তিনি বলেন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফে নির্বাহী সদস্যর এমন মন্তব্যে কমিটির অন্যরা বিব্রত হয়েছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই প্রসঙ্গে বলেন,সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বেও একাধিক সাংবাদিক কাবরেরাকে নিয়ে প্রশ্ন করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রথমে এর উত্তর দেননি। পরবর্তীতে আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, হাভিয়েরের সঙ্গে বাফুফের চুক্তি আছে আগামী এপ্রিল পর্যন্ত। এর আগে চাইলে বাফুফে কোচকে অপসারণ করতে পারে। তবে চুক্তি শেষের আগে কোচকে অপসারণ করা হলে জরিমানা গুনতে হবে বাফুফেকে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.