-------------আমি এক প্রেমিক হতে চাই----------------
------------------সোহেল খান দূর্জয়----------------------
এ প্রচ্ছদ নেই তবুও দৈর্ঘ্য প্রস্থ বেড়ে যাচ্ছে আকাশ
গভীর থেকে গভীরতর হচ্ছে সামন্ত প্রেমের ফুলঝুরি
সহসা হৃদয় সন্ত্রাসী হয়ে উঠলো না না এ হতেই হবে
এইটা আমার সব ছলাকলার অজুহাত ঝেড়ে ফেলে
উঠে দাঁড়াতে হবে প্রেমিক হয়ে এই চৌরাস্তার মোড়ে
রাতের জ্যোৎস্নার মতো আমি বেরিয়ে এসে বলবো
এই নাও তোমাকে দিলাম এইসব মায়া অক্ষরমালা
যা তুমি রেখে দিতে পারো তোমার হৃদয়ের আস্তিনে
ভালোবাসি বলে একমাত্র একটা গভীর আলিঙ্গনে
আমি জানি যে কিংবা তোমার বেলি ফুলের খোঁপায়
সত্যিই তো জানি কিংবা অজ্ঞাতনামা কোনো সন্ধ্যায়
আমি জানি তো যে সন্ধ্যা তোমাকেই যে শিখিয়েছিল
এ আগুন আবিষ্কারের নেশা মানুষের মনে এসেছিল
ঠিক তখনি আমি তো হয়তো যখন সে ছিলো গুহায়
আমি জানি তো আঁকতে চেয়েছিলো প্রকাণ্ড বাইসন
মানবিক যোগাযোগে ব্যাকরণে সব নিয়ম শেষ করে
শুধুই জেনেছি আমার ভাষা যেখানে থমকে দাঁড়ায়
সত্যিই ঠিক সেখানেই তোমার ভালোবাসার যে শুরু
তাই এই মন খুঁজে পায়নি উদারতার কোনে ঠিকানা।
ভালোবাসার জন্য একজন তো থাকতে হয় তাই না
যাকে কারণে অকারণেই জ্বালাতন যে করা যাবে
যার সাথে কথা বলতে যে কোনো কারণ লাগবে না
তাই হাই/হ্যালো বলে কুঁচকে যেতে হবে না লজ্জায়
সত্যিই তো ভালোবাসার জন্য একজন তো লাগেই
যার সাথে মন চাইলেই এই যে বৃষ্টিতে ভেজা যাবে
ভাগ করা যাবে সাধের পুরি কিংবা সিগারেট টাও
ভালোবাসার জন্য এমন একজন তো থাকতেই হয়
যার সামনে বিনা বাঁধায় এই আলো বইয়ে দেয়া যায়
তুমি কি জানো এই বুকের মধ্যে জমে যাওয়া ঝড়
এমন একজন তো লাগে যার হাতে হাত রাখতে হয়
যার পথে পথ চলতে এমন কোনো কারণ লাগে না
সত্যিই বুকের বামপাশ জুড়ে একজন তো লাগেই
ঠিক আছে যার জন্য প্রতি বর্ষায় মেলা বসে কদমের
না চাইতেও জোড় করে গুঁজে দেওয়া হয় যে বকুল
কিংবা হাঁটতে হাঁটতে পছন্দ হয়ে যাওয়া রেশমি চুড়ি
দেবার জন্য হলেও তো একজন মানুষ থাকাই চাই
খুব করে নিঃশ্বাস নিয়ে আমায় ছেড়ে যাবে না তো
কিছু বলার জন্য হলেও তো এমন একজন লাগেই।
আমি সত্যি বলছি আমার হাতে হাত রাখো যে তুমি
ভালোবাসি আমার প্রিয় হলুদ ফুল ছুঁয়ে কথা দাও
আমাকে ছেড়ে যাবার সমস্ত রাস্তা ভুলে যাবে তুমি
এই প্রেমিকাজন্ম তোমার ভালোবাসার বৃষ্টি স্নানে
ভালোবেসে আমাকে ডাকো আমাকে পাশে রাখো
ঠিক আমাকে জড়িয়ে ধরো অবুঝ প্রেমিকার মতোন
এই আমি আর কোথাও যাবো না তুমি ঘরে ফিরলে
আমি ভুলে যাবো এক জীবন কবিতার দুঃখ বিলাস
ভালোবাসি বলে আমার এই হাতে হাত রাখো তুমি
প্লীজ তুমি আমার প্রিয় এ হলুদ ফুল ছুঁয়ে কথা দাও
আমাকে ছেড়ে যাবার সমস্ত রাস্তা তুমি ভুলে যাবে।