প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ

-------আমরা বাঁচতে পারি নাই তোকে-------------
------------------সোহেল খান দূর্জয়--------------------
তুই আমার প্রিয় বোন তুই আমার জান আছিয়া
হাজার চেষ্টা করেও তাকে বাঁচাতে ব্যর্থ সমাজ
এই নিষ্ঠুর সমাজের কাছে জিজ্ঞেস করি আমি
কি দোষ ছিল আমার এই ছোট্ট বোন আছিয়ার
এই ধর্ষক তুই কি মানুষ নাকি মনুষ্যত্বহীন পশু
সত্যিই আমার খুব খুব বেশি জানতে ইচ্ছে হয়
জোর করে এই যে আছিয়াকে ধর্ষণ বা হত্যা করতে
তোর মনে কি করে নাই একটু ভয় হে অমানুষ
তুই তো বিবেকহীন কান্ড জ্ঞানহীন মূর্খ বেশরম,
হে ধর্ষক তুই মানুষ নামের এক অমানুষ নরপশু
তোদের কারণে ধ্বংস হচ্ছে আমাদের সুন্দর সমাজ
তুই তো একজন এই সমাজে জঘন্য নারী লিপ্সু
আমাদের এই মানব সমাজে তোর নেই কোনো স্থান
হে ধর্ষক তুই তো বিবেকহীন মানুষ ঘৃণ্য জানোয়ার
হে ধর্ষক তুই অপরাধী তোকে কারাগারে রেখে নয়
তোকে মারতে হবে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে ধর্ষক
হে ধর্ষক তোর কি অন্তরে নেই এই যে মরণের ভয়
এই ধর্ষক শোন তোর কি কোনো মা বোন নেই রে
হে ধর্ষক তাদের কথা কি তোর পড়েনা কখনো মনে
কেন তোর এতো যৌন চাহিদা তুই সমাজের কীট,
হে ধর্ষক তুই কেন অমানুষের মতো নারীর জীবনে
তুলে দিচ্ছিস এই সুন্দর সমাজে কালবৈশাখী ঝড়
এই ধর্ষক তুই নিকৃষ্ট তুই কুলাঙ্গার তুই নরপিশাচ
তোর চেয়ে এই পৃথিবীতে কুকুর যে অনেক ভালো
তুই কি এই ধর্ষিতার মান ফিরিয়ে দিতে পারবি রে
এই ধর্ষক তুই কি ধর্ষণের সময় তুই কি ভুলে যাস
তোর জন্মও তো পৃথিবীতে একজন নারীর গর্ভে
এই ধর্ষক তুই পাপিষ্ঠ তুই হিংস্র জন্তু জানোয়ার
দুনিয়াতে দরকার নেই তোর মতো জালিমের বাঁচার
তুই তো এক অসভ্য তুই মূখ্য তুই ঘৃণ্য ভন্ড ও বর্বর
তোর উপর গজব নাজিল হোক এই খোদার গজব
তুইতো অসামাজিক তুই অমানবিক তুই নরখাদক
এই ধিক্কার জানাই আমি তোর মতো নারীবাজকে
ওরে পাপী তুই নরপশু তুই সমাজে নারী ধর্ষণকারী
এই ধর্ষক তুই একবারও ভাবলি না তুই জানিস রে
হে ধর্ষক তোর মা বোন তাঁরাও তো একজন নারী।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.