প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১:১৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লংগদু কলেজে আলোচনা সভা

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি" প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে, রাঙ্গামাটির লংগদু সরকারী মডেল কলেজের আয়োজনে উক্ত কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় লংগদু সরকারী মডেল কলেজের হল রুমে, অত্র কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক প্রভাষক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভাঃ) আজগর আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ওসমান গণি, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক তাছলিমা খাতুন, প্রভাষক খন্দকার হাছান আলী, প্রভাষক অমিত কুমার দাস,প্রভাষক রেজালিন আরেফিন, প্রভাষক মৌসুমি পারভিন সহ অত্র কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। এসময় আলোচনা সভায় বক্তব্যে , মহান ভাষা দিবসে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য ও মায়ের ভাষা প্রাণের ভাষা বাংলা ভাষার গুরুত্বারোপ করা হয়। এসময় তারা বলেন তৎকালীন সময়ে সালাম, জব্বার, বরকত, রফিক,শফিউর সহ ৫২ এর বীর শ্রেষ্ঠ ভাষা শহীদদের আত্মত্যাগ আর তাদের তাজা রক্তের মাধ্যমে যে ভাষা বাংলার মানুষ পেয়েছে তা অবিস্মরণীয় হয়ে আছে থাকবে। সেই বীর শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলা ভাষা পেয়েছি সেটাই আমাদের মাটির ভাষা, আমাদের মায়ের ভাষা। আজ তাদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.