প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ২:০৭ অপরাহ্ণ
আটপাড়ায় সেনা অভিযানে ৬৫৬ কেজি সরকারি চাল জব্দ; আটক-২

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনার আটপাড়া উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে তিন হাজার ৬৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত দুজন হলেন- আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলাম এবং একই উপজেলার শুনই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. জিয়া আহমেদ। অভিযানে জব্দকৃত চাল ও আটক ব্যক্তিদের গত সোমবার (২৪ মার্চ) দিনগত মধ্য রাতেই আটপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা।
গত সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে ৬৩ ইষ্ট বেংগলের উপ-অধিনায়ক মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম আটপাড়ার ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. এরশাদ মিয়ার ভাঙারির দোকানে অবৈধভাবে মজুত করা ৯৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়। এসময় তাওহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে একই দিন গত রাত ২টার দিকে সেনাবাহিনীর আরেকটি দল উপজেলা সদরের সেতুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়া আহমেদের গোডাউনে ৫৬ বস্তায় রাখা দুই হাজার ৭০০ কেজি সরকারি চাল জব্দ করে। এসময় গোডাউন মালিক মো. জিয়া আহমেদকে আটক করে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৫ মার্চ)এ ব্যাপারে আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, “অভিযানে জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, জব্দকৃত চাল ও আটককৃত দুজন থানা হেফাজতে রয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ সংক্রান্ত মামলার কার্যক্রম চলমান প্রক্রিয়াধীন। তদন্ত শেষে চালের প্রকৃত উৎস সম্পর্কে পাওয়া যাবে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.