
লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযানের প্রথম দিনেই অবৈধ দখলদারদের কবল থেকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ১০ কোটি ১৭ লাখ টাকার জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব জমির পরিমাণ ১.৬৫ একর। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
এ দিন সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী সদর উপজেলার দালাল বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়েছে। এ সময় সওজ-এর জমিতে থাকা ৭৫টি অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদ ও ৯টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর সড়ক বিভাগের অধীন কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্
এ উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় সদর উপজেলার দালাল বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের শুরু হয়। এ অভিযানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা।
পুরো জেলায় ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.